রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা ফাউন্ডেশনের নতুন নেতৃত্বে আলী হোসেন ও এলেন বিশ্বাস

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি: সমাজসেবা ও মানবকল্যাণে অগ্রণী ভূমিকা রাখা স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের উত্তরা ফাউন্ডেশন-এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সর্বসম্মতিক্রমে আলী হোসেন শ্যামল সভাপতি এবং এলেন বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (৯ নভেম্বর ২০২৫) সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সম্মতিক্রমে ও স্বাক্ষরে এই নতুন কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
সিনিয়র সহ-সভাপতি দেওয়ান আরিফুল ইসলাম, সহ-সভাপতি রিপা খান ও শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা আবিদা রহমান রূপা, অর্থ সম্পাদক হোসনে আরা আঁখি, দপ্তর সম্পাদক মাইদুল ইসলাম, প্রচার সম্পাদক ফজলে এলাহি, ক্রীড়া সম্পাদক তৌফিক আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মোঃ রাজু ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, স্বাস্থ্য সম্পাদক ডা. ফেরদৌস আলম, ত্রাণ সম্পাদক রিপন সরকার এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক শাকিল হোসেন হৃদয়।

নবনির্বাচিত সভাপতি আলী হোসেন বলেন, “আমাদের উত্তরা ফাউন্ডেশন সমাজের অসহায় ও পিছিয়ে পড়া মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। নতুন কমিটি সমাজসেবাকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করবে। শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে আমরা বিশেষ গুরুত্ব দেব।”

 

সাধারণ সম্পাদক এলেন বিশ্বাস তার প্রতিক্রিয়ায় বলেন, “সম্মিলিত প্রচেষ্টায় সেবামূলক কার্যক্রমকে আরও প্রসারিত করতে চাই। সমাজের সব শ্রেণির মানুষের সহযোগিতায় একটি মানবিক ও বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যেই আমাদের অগ্রযাত্রা।”

 

সংগঠনের সদস্যরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আমাদের উত্তরা ফাউন্ডেশন আগামী দিনে আরও গতিশীল ও প্রভাবশালী ভূমিকা রাখবে সমাজকল্যাণে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102