রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ময়মনসিংহ সদরে জামায়াত প্রার্থীর উদ্যোগে চোখের ফ্রি ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ সদরের চরখরিচা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ -৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল এর উদ্যোগে আজ ৯ নভেম্বর রবিবার বেলা ১২ ঘটিকায় ফ্রি চক্ষু ছানি অপারেশন ক্যাম্প সম্পন্ন হয়েছে। ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুর শাখার সহযোগিতায় দিনব্যাপী এই ফ্রি ক্যাম্পে প্রায় ৫০০ এর মত রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়। প্রয়োজন অনুযায়ী শতাধিক রোগীকে ফ্রিতে চশমা বিতরণ করা হয়। প্রায় অর্ধশত রোগীকে ছানি অপারেশন এর জন্য ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল, জামালপুরে পাঠানো হয়। প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ক্যাম্প পরিদর্শন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ময়মনসিংহ মহানগর এর আমীর এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও ফ্রি ক্যাম্প করার জন্য আশ্বস্ত করেন। তিনি বলেন, চর এলাকার মানুষ অবহেলিত। গ্রামীণ পর্যায়ে হাসপাতাল থাকলেও পর্যাপ্ত জনবল ও উপকরণ সংকট এর কারণে মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছে না। আল্লাহ তাআলা আমাদের কবুল করলে চিকিৎসাসেবার আধুনিকায়ন করা হবে। যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জামায়াত এর সহকারী সেক্রেটারি মাহবুবুল হাসান শামীম, শম্ভুগঞ্জ এলাকার সভাপতি মাস্টার মফিদুল আলম, বোররচর এলাকার সভাপতি ডাঃ সাইফুল ইসলাম, মহানগর মিডিয়া বিভাগ এর সভাপতি ইঞ্জি. মু. আল মুজাহিদ।
এছাড়ারাও চরখরিচা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক শহীদুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102