শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আওয়ামী ফ্যাসিস্টদের সংবর্ধনায় ডিবি প্রধান শফিক সংবর্ধিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চিহ্নিত সাবেক ছাত্রলীগ নেতৃত্বে গড়া ‘রাবিয়ান ঢাকা উত্তর‘ ব্যানারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিবি প্রধান শফিকুল ইসলামকে সম্বর্ধনা প্রদানের নামে সাবেক ছাত্রলীগ ও আওয়ামী ফ্যাসিস্টের দোসরদের মিলন মেলা পুলিশী পাহারায় বসেছিল রাজধানী ঢাকার উত্তরায়। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় জানতে চাওয়া হলে নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, ডিবি প্রধান স্যার এখানে আসবেন। সেখানে আওয়ামী লীগের লোকজন থাকার তথ্য থাকলেও আমরা কী সেই অনুষ্ঠানে অভিযান চালাতে পারি?

জানা গেছে, উত্তরার নাটোর টাওয়ারের রুফটপে রয়েল কুইজিন রেস্টুরেন্টে গত ৩১ অক্টোবর কড়া নিরাপত্তার মধ্যে এই সংবর্ধনা ও সাবেক ছাত্রলীগ মিলনমেলা অনুষ্ঠিত হয়। রেস্টুরেন্টে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। এখানে উপস্থিত সাবেক ছাত্রলীগের ৭২ জনের তালিকা আমাদের কাছে এসেছে। এই সংবর্ধনার সভাপতিত্ব করেন নওগাঁ জেলা আওয়ামীলীগ নেতা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক ক্যাডার হাবিবুর রহমান সর্দার। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাবেক নেতা সেলিম রেজা, সংবর্ধনায় ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানের প্রধান বক্তা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে (২০১৭-২০২১) কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত, দুর্নীতিগ্রস্থ ভাইস চ্যান্সেলর এ এইচএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক বাসদ নেতা, বর্তমানে বিএনপি দাবী করা সাইফুল ইসলাম। ঘটনার এক সপ্তাহ পরে পুরো বিষয়টি জানাজানি হলে এ নিয়ে প্রশাসনে তোলপাড় চলছে।

অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্ব পালন করে রাবি ছাত্রলীগের ২০১০ সালের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী পাবনার এরশাদুল হক, যিনি আওয়ামী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিশ্বস্ত এবং তার সুপারিশে পুলিশে নিয়োগ প্রাপ্ত, ট্রাফিক পুলিশ উত্তরায় সার্জেন্ট হিসেবে কর্মরত। আরো উদ্বেগের বিষয় যিনি রাবিয়ান ঢাকা উত্তরের সাধারণ সম্পাদক, তিনি একটি গোয়েন্দা সংস্থার সাবেক সদস্য। ৫ আগষ্ট পরবর্তী সরকারের এই সময়ে যখন নির্বাচন ঘনিয়ে এসেছে এবং মানবতা বিরোধী অপরাধে আওয়ামী ফ্যাসিস্টদের বিচার চলছে, ঠিক সেই মূহুর্তে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদের একজন দায়িত্বশীল ব্যক্তিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রের নামে রাবিয়ান ঢাকা উত্তরের আড়ালে সংবর্ধনা নেয়া, মিটিং করা খুবই উদ্বেগের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102