শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার হস্তান্তর

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১৭৮ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাটে পনেরোজন অসহায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৮নভেম্বর) সকাল এগারোটায় রাজারহাট উপজেলা শহরের সন্নিকটে অবস্থিত কলেজ শিক্ষক জাকির হোসেনের কোচিং চত্বরে আজাদ হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে।
আজাদ হোসেন দুই সন্তানের জনক রাহারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুকদেব গ্রামের বাসিন্দা।
সম্মিলিতভাবে হুইলচেয়ার হস্তান্তর করেছেন রেল নৌ যোগযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটির সংগঠক ও সাংবাদিক খন্দকার আরিফ।
চেয়ার পেয়ে আনন্দিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ সহযোগিতাকারী গণমাধ্যমকর্মীকে ধন্যবাদ জানান আজাদ হোসেন।সংগঠক খন্দকার আরিফ বলেন,প্রায় মাস দুয়েক আগে আজাদ হোসেনের জন্য একটি হুইলচেয়ার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করি।পোস্টটি দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান মহোদয় একটি হুইলচেয়ার আজাদকে হস্তান্তরের জন্য পাঠিয়েছেন।আজ আমরা সবাই মিলে চেয়ারটি হস্তান্তর করলাম।হস্তান্তরকালে উপস্থিত ছিলেন রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাকির হোসেন,রাজারহাট সাংবাদিক ফোরামের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক এনামুল হক সরকার,একাদশ শ্রেণির
শিক্ষার্থী শাকিব,বিপ্লব,সম্পদ ও রমজান।এবিষয়ে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান বলেন আমরা উপজেলা পরিষদের অর্থায়নে পনেরোটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে এবং একটা হুইলচেয়ার হস্তান্তরের জন্য খন্দকার আরিফকে দেয়া হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102