রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে– নিপুণ রায় চৌধুরী

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশকে এক দমনমূলক রাষ্ট্রে পরিণত করেছে। মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনাই এখন সময়ের দাবি। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ৮টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের মির্জাপুর এলাকায় নিজ বাসভবনে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি উপলক্ষে নেতাকর্মীদের সঙ্গে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নিপুণ রায় চৌধুরী বলেন, আমরা আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেখানে মানুষ মুক্তভাবে কথা বলতে পারবে, ন্যায়বিচার পাবে এবং রাষ্ট্র নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি আরও বলেন, দেশের ভবিষ্যৎ ও সৎ আকাঙ্ক্ষার জন্য নতুন প্রজন্মের মতপ্রকাশের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
গত ১৭ বছর ধরে গণতন্ত্রকামী বিভিন্ন দল অত্যাচার, নির্যাতন, হত্যা, গুম ও মিথ্যা মামলার শিকার হয়ে রাজপথে আন্দোলন চালিয়েছে। সেই আন্দোলনের শেষ পর্যায়ে এসে ছাত্র-জনতা, সকল শ্রেণি–পেশার মানুষ ও রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ফ্যাসিস্ট সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এখনো দেশি–বিদেশি ও ফ্যাসিস্ট সরকারের দোসররা নানা ষড়যন্ত্র করছে। আমাদের এই অর্জনের ফল কোনোভাবেই হাতছাড়া করা যাবে না।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজ্জাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক জুয়েল মোল্লা, তেঘরিয়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লাসহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
মোঃ আসিফ চৌধুরী
০৬:১১:২০২৫

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102