রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চকবাজারে নিষিদ্ধ পলিথিন বিক্রিতে তিন প্রতিষ্ঠান সিলগালা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

মোঃ আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা: ৬ নভেম্বর রোজ বৃহস্পতিবার রাজধানীর চকবাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে তিন প্রতিষ্ঠানকে মোট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বিপুল পরিমাণ পলিথিন জব্দ করে প্রতিষ্ঠানগুলো সিলগালা করা হয়েছে।

র‌্যাব–১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, অভিযানটি পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুনেছা আক্তারের নেতৃত্বে পরিচালিত হয়। র‌্যাব সদস্যরাও সহযোগিতা করেছেন।

অভিযানে চকবাজারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিএসটিআই অনুমোদনবিহীন ও নিষিদ্ধ পলিথিন বিক্রির প্রমাণ পাওয়া গেছে। মো. জসিমকে ১ লাখ ৫০ হাজার, মো. আলামিন ও বাবুলকে যথাক্রমে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, পরিবেশ সংরক্ষণের স্বার্থে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও ব্যবহারের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102