রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

“৪০ বছর বিএনপির রাজনীতি করি, আমার বিশ্বাস নমিনেশন আমাকে দিবে” — এম কফিল উদ্দিন আহমেদ

সেকান্দর আলী আকন্দ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

সেকান্দর আলী আকন্দ: ৪ নভেম্বর, মঙ্গলবার বিকেলে রাজধানীর দক্ষিণখান জামতলা এলাকায় বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা কর্মসূচি প্রচার ও লিফলেট বিতরণ উপলক্ষে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বক্তব্যে তিনি বলেন,
“আমি বিএনপির রাজনীতিতে আছি ৪০ বছর ধরে। তৃণমূল থেকে আজ পর্যন্ত দল ও জনগণের জন্য কাজ করে যাচ্ছি। আমার বিশ্বাস, দল আমাকে এবার নমিনেশন দেবে। আমি দেশনায়ক তারেক রহমানকে ঢাকা-১৮ আসন উপহার দিতে চাই। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে অংশ নিতে হবে।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক।

দক্ষিন থানা বিএনপি’র প্রতিষ্ঠাতা সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদ হাজী মো: মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বক্তারা বলেন, এম কফিল উদ্দিন আহমেদ দীর্ঘ চার দশক ধরে বিএনপির রাজনীতির সঙ্গে নিবেদিতভাবে যুক্ত আছেন। তিনি দলে যেমন গ্রহণযোগ্য, তেমনি তৃণমূলে জনপ্রিয়।

স্থানীয় নেতাকর্মীরা একযোগে দাবি জানান—
“আগামী জাতীয় সংসদ নির্বাচনে এম কফিল উদ্দিন আহমেদ যেন ঢাকা-১৮ আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয়। উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102