রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনয়ন তালিকায় অনিশ্চয়তা — এস এম জাহাঙ্গীরকে ঘিরে নেতাকর্মীদের প্রত্যাশা ও বেদনা

ইব্রাহিম হাসান (হাসনাইন)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

ইব্রাহিম হাসান (হাসনাইন): ৩ নভেম্বর বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রাথমিক মনোনয়ন তালিকা (খসড়া) চূড়ান্ত করেছে। দেশের ২৩৭টি আসনে একক প্রার্থী নির্ধারণ করা হলেও, ঢাকা-১৮ আসনে এখনো কাউকে মনোনয়ন দেয়নি দল। ফলে এ আসনের নেতা-কর্মীদের মাঝে দেখা দিয়েছে গভীর হতাশা ও ক্ষোভ।

বিশেষ করে এস এম জাহাঙ্গীর হোসেনের অনুসারীরা মনে করছেন, এখনো তাদের নেতার প্রতি দল সুবিচার করবে এবং সঠিক মূল্যায়ন করবে। তারা বিশ্বাস করেন, উত্তরার রাজনীতিতে পরিশ্রম, ত্যাগ ও নেতৃত্বের গুণাবলির কারণে এস এম জাহাঙ্গীর হোসেনই হতে পারেন বিএনপির অন্যতম যোগ্য প্রার্থী।

দলের জন্য দীর্ঘদিন মাঠে থাকা এই নেতা শুধু তৃণমূলের আস্থা অর্জন করেননি, বরং প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছিলেন সামনের সারিতে। তার নেতৃত্বে উত্তরার অসংখ্য নেতাকর্মী সংগঠিত হয়েছেন।

মনোনয়ন তালিকায় নাম না থাকায় গতকাল থেকেই তার অনুসারীরা ভীষণ কষ্টে দিন কাটাচ্ছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ও স্থানীয় বৈঠকে নিজেদের হতাশা প্রকাশ করেছেন। তবে তারা এখনও আশাবাদী
“আলো আসবেই, দল শেষ পর্যন্ত এস এম জাহাঙ্গীর ভাইয়ের সঠিক মূল্যায়ন করবে।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকা-১৮ আসনে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে উত্তরার তৃণমূল সংগঠন অত্যন্ত সক্রিয়। সেখানে এস এম জাহাঙ্গীর হোসেনের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা দলের নির্বাচনী কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

নেতাকর্মীদের একটাই প্রত্যাশা—“যে নেতা ঘাম, শ্রম ও ত্যাগ দিয়ে দলকে ধরে রেখেছেন, তিনিই যেন এবার ধানের শীষের প্রার্থী হন।”

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102