রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

তুরাগ মধ্যে থানায় নির্বাচন পরিচালনা কমিটির মিটিং অনুষ্ঠিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

ঢাকা প্রতিনিধি :গতকাল ২ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, রোববার তুরাগ মধ্যে থানার (ঢাকা সিটি কর্পোরেশনের ৫৩ নং ওয়ার্ড) উদ্যোগে ঢাকা-১৮ আসনের নির্বাচন পরিচালনা কমিটির এক গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তুরাগ মধ্য থানার সম্মানিত আমীর গাজী মনির হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তর-এর নায়েবে আমীর, মজলুম জননেতা ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম জোনের সম্মানিত জোন সহকারী মাহবুবুর রহমান।

সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসন পরিচালনা কমিটির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি ঢাকা-১৮ আসনে বিজয় নিশ্চিত করার জন্য ৫৩ নং ওয়ার্ডের অধীন ১১টি কেন্দ্রের কেন্দ্র ও বুথ কমিটি গঠন করা হয়। এছাড়াও মাঠ পর্যায়ে নির্বাচনী কার্যক্রম জোরদার করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তুরাগ মধ্য থানার নায়েবে আমীর, সাবেক ছাত্রনেতা ও সমাজসেবক কামরুল হাসান; থানা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ৫৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক সুরুজ্জামান; থানা শূরা সদস্য জুলফিকার রহমান, ওয়ারিশ আলী মুরাদ, ইঞ্জিনিয়ার দেলোয়ার হোসাইন, সাখাওয়াত হোসেন, মাওলানা মোসলেহ উদ্দিন আলমগীর, সাবেক ছাত্রনেতা আবু তাহের মিয়াজ, মাওলানা আব্দুল বারী, এডভোকেট শরিফ মিয়া, জিয়াউল হক, যুব বিভাগের সভাপতি কামরুল ইসলাম, ইঞ্জিনিয়ার শাহরিয়ার সাকিব, ড. বেলাল হোসাইন, মাওলানা মাইন উদ্দিনসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিবর্গ।

মিটিংয়ে সবাই একমত হন যে, দলীয় ঐক্য, সাংগঠনিক দক্ষতা ও জনগণের সাথে ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102