রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আগামীতে বিএনপি ক্ষমতায় এলে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে :হেলাল তালুকদার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকা, ২ নভেম্বর — রাজধানীর দক্ষিণখান এলাকায় রোববার রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় বিএনপির এক উঠান বৈঠক।

বিএনপির ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের মাঝে পৌঁছে দেওয়া ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখানা থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলু, এবং সভাপতিত্ব করেন দক্ষিণখানা থানা বিএনপির বীর যুগ্ম আহবায়ক মোহাম্মদ মিন্নত আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা বিএনপির যুগ্ম আহবায়ক মতিউর রহমান মতি, কামরুল হাসান আকরাম, আব্দুস সালাম, হাজী মো. শাহজালাল, আনোয়ার হোসেন জমিদার ও আহবায়ক কমিটির সদস্য শাহজাহান আলীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সালাউদ্দিন খান লিটন।

বক্তারা বলেন, “রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। এই দফাগুলোই বাংলাদেশের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা।”

প্রধান অতিথি হেলাল তালুকদার তার বক্তব্যে বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে গড়ে তোলা হবে একটি সুখী, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ। হ্যাঁ-না ভোটের নামে নির্বাচনী প্রহসন বাংলার মানুষ আর মেনে নেবে না। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সবাইকে মাঠে নামতে হবে।”

বক্তারা একযোগে ৩১ দফা প্রচার কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

উঠান বৈঠকে স্থানীয় বিএনপি নেতা-কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। বৈঠকটি উৎসবমুখর পরিবেশ ও জনসমুদ্রে রূপ নেয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102