রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

গাজীপুর জেলা ইসলামী ছাত্রসেনা সভাপতি রাব্বী ও সম্পাদক রুহুল আমিন

মোঃ আলমগীর মোল্লা
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর মোল্লা : গাজীপুরের কালীগঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসেনা গাজীপুর জেলা কমিটির দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতি মোহাম্মদ ফজলে রাব্বী, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম অর্ক।

শুক্রবার (৩১ অক্টোবর) বিকালে উপজেলার তুমলিয়া ইউনিয়নস্থ কেন্দ্রীয় সোমবাজার আবেদীয়া বাহাদুর শাহ্ মোজাদ্দেদীয়া খানকা শরীফ মাঠে ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক ও জেলা কমিটির আহবায়ক মো. ফজলে রাব্বীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক জননেতা মাওলানা মো. আল-আমিন দেওয়ান আল-আবিদী।
বিশেষ অতিথি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা সাধারণ সম্পাদক মো. মেজবাহ উদ্দিন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আলী হোসেন ভূইয়া।
ইসলামী ছাত্রসেনার উপজেলা ধর্ম বিষয়ক সম্পাক হাফেজ কারী মো. রাজিউর রহমান রাজুর সঞ্চালনায় উদ্বোধনী ঘোষণা করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা সভাপতি আবু তাহের খান মো. আলমগীর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. তারেক হাসান সানি দেওয়ান। বিশেষ বক্তা গাজীপুর জেলা ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর আহবায়ক শাকিল আহমাদ দারায়ী।
এ সময় অন্যান্যের মাঝে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ নেতা মাওলঅনা মুফতি মো. জহিরুল ইসলাম, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ময়মনসিংহ জেলা সভাপতি মো. ফিরোজ খান, ইসলামী ছাত্রসেনা উপজেলা সাবেক সভাপতি হাফেজ আল মামুন আল-আবেদী, কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. তামিম হাসান সহ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে সভাপতি হিসেবে মো. ফজলে রাব্বীকে সভাপতি, সাধারণ সম্পাদক রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম অর্ক, অর্থ সম্পাদক মো. আমির হোসেন, সহ-অর্থ সম্পাদক জাসিবুল হাসান শান্ত, প্রচার সম্পাদক আবিদ হাসান ও দপ্তর সম্পাদক এহসান আহমেদ এর নাম ঘোষণা করে গাজীপুর জেলা ইসলামী ছাত্রসেনার শক্তিশালী কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102