শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কুড়িগ্রামে ২১ দফা দাবিতে সাংবাদিকদের সমাবেশ ও মানববন্ধন

মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ১ নভেম্বর ন্যুনতম ৩৫ হাজার টাকা বেতন, সাগর-রুনিসহ সকল সাংবাদিকদের হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনঃবহালসহ ২১ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিউজে)।

শনিবার। (১ নভেম্বর) দুপুর ১২টায় ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে কুড়িগ্রাম কলেজ মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশে অংশগ্রহণ করে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (কেজিইউজে)’র ৯টি উপজেলার প্রায় অর্ধশত সাংবাদিক।
এ সময় বক্তব্য কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহবায়ক আরিফুল ইসলাম রিগানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন, যুগ্ম আহবায়ক বশির আহমেদ, আমিনুল ইসলাম, বাবুল জামান, রাশিদুল ইসলাম রাশেদ, মুহাম্মদ জুবাইর ইসলাম, আব্দুল্লাহ্ সাহেদ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সাওরাত সোহেল, খন্দকার আরিফুল ইসলাম, রেজাউল হক প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা কুড়িযগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ন আহবায়ক দৈনিক কালের কন্ঠের উত্তরাঞ্চল প্রতিনিধি তামজিদ হাসান তুরাগ।
সমাবেশে অবিলম্বে ২১ দফা দাবি বাস্তবায়নের উদাত্ত আহ্বান জানান বক্তারা। অন্যথায় দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102