শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

চরফ্যাশনে ৫৪তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ভোলা প্রতিনিধি মীর সাজু (চরফ্যাশন)
  • প্রকাশের সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধি মীর সাজু (চরফ্যাশন): “সাম্য ও সমতায়, দেশ গরবে সমবায়” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫। এ উপলক্ষে শুক্রবার (১ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি। সভাপতিত্ব করেন জেলা সমবায় পরিদর্শক মো. ইব্রাহিম।

এসময় আরও বক্তব্য রাখেন মিউচুয়াল বপনি হাউজ বিল্ডিং সোসাইটির সাধারণ সম্পাদক মীর শরিফ, চরফ্যাশন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান জাফর উল্ল্যাহ বাবুল, পৌরসভার ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকতারুল আলম সামু, এশিয়া মাল্টিপারপাস কো-অপারেটর এর ম্যানেজার আবদুল খালেক, এবং জাহানপুর কৃষি পণ্য উৎপাদন সমবায়ের সাধারণ সম্পাদক ফজলুর রহমান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আদর্শ চাষি এ্যাগ্রোকেয়ার কো-অপারেটিভ সোসাইটির সভাপতি মো. সোলাইমান।

বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমবায়ভিত্তিক সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে। তারা সবাই সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমবায়কে এগিয়ে নিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102