রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে – অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

মেহেদী হাসান, শৈলকুপা উপজেলা প্রতিনিধি: কৃত্তিম সংকট তৈরী করে কালো বাজারে সার বিক্রি করলে ডিলারদের জায়গা হবে করাগারে। কৃষকের কাছে ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করলে লাইসেন্স বাতিলসহ সাব-ডিলারদেরও জেল জরিমানার নির্দেশ দিলেন এ্যাটর্নী জেনারেল মোঃ আসাদুজ্জামান।

তিনি আরো বলেন, দেশ বাঁচাতে হলে কৃষক বাঁচাতে হবে। কৃষি বাঁচাতে হলে ঠিকমত সার সরবরাহ থাকতে হবে। কৃষি অফিসের তথ্যমতে শৈলকুপাতে সার সংকট নেই, যেহেতু এখানে পেয়াজের চাষ বেশি, প্রয়োজনে তিনি এ উপজেলায় অতিরিক্ত সার বরাদ্ধের ব্যবস্থা করবেন। তবুও ন্যায্য মূল্যের অতিরিক্ত দামে কেউ সার বিক্রি করতে পারবেন না। এরপরও যদি ডিলাররা কৃষকদের ঠিকমত সার না দেন দরকার পড়লে কৃষকেরা ডিলারদের গুদাম ঘেরাও করবে বলেও তিনি হুশিয়ারি দেন।

শুক্রবার শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরী অডিটোরিয়ামে বিসিআইসি সাব-ডিলারদের সাথে মতবিনিময়কালে এমন হুশিয়ারি দেন তিনি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102