রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে : এম কফিল উদ্দিন আহমেদ

সেকান্দর আলী আকন্দ
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

সেকান্দর আলী আকন্দ: ৩১ অক্টোবর শুক্রবার তুরাগ থানা সরকার বাড়ি এলাকায় জুম্মা নামাজ আদায়ের মধ্য দিয়ে বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারণার আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর বিকেলে দক্ষিণখান থানা ফায়দাবাদ প্রাইমারি স্কুল রোডে এলাকাবাসীর মাঝে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন, তুরাগ থানা বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান আতিক এবং উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এফ ইসলাম চন্দন।

উঠান বৈঠকের সভাপতিত্ব করেন প্রবীণ বিএনপি নেতা কাশেম মাতব্বর, উক্ত উঠান বৈঠক আয়োজন করেন দক্ষিণখান থানা বিএনপির নেতা মনির হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। আমাদের রাষ্ট্র মেরামতের ৩১ দফা হলো একটি নতুন বাংলাদেশের রূপরেখা—যেখানে গণতন্ত্র, ন্যায়বিচার, সুশাসন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনীতি ও প্রশাসনের সংস্কারসহ জনগণের জীবনমান উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন,
“আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে এই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো—দল যাকে ঢাকা-১৮ আসনে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো। তবে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ দল আমাকে এই আসনে মনোনয়ন দেবে।”

উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী বিএনপির ৩১ দফার প্রতি সমর্থন জানিয়ে বলেন, দেশের সংকটময় এই সময়ে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির এই উদ্যোগ সময়োপযোগী পদক্ষেপ।

এই উঠান বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102