রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরখানে বিএনপির ৩১ দফা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি মানুষের মাঝে পৌঁছে দিতে রাজধানীর উত্তরখান এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর ২০২৫) বিকেলে উত্তরখান ৪৪নং ওয়ার্ডের চামুরখানে স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে আয়োজিত এ উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, এস এম জাহাঙ্গীর হোসেন।

সভায় বক্তারা বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এসব দফা বাস্তবায়িত হলে দেশ একটি আধুনিক, গণতান্ত্রিক ও স্বচ্ছ রাষ্ট্রব্যবস্থার পথে এগিয়ে যাবে।

উঠান বৈঠকে এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “বিএনপির ৩১ দফা কর্মসূচি জাতির মুক্তির পথনকশা। এই কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।”

অনুষ্ঠানে স্থানীয় এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করা হয় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের প্রত্যাশা ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।

সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভাটি এলাকাবাসীর মধ্যে উৎসাহ ও নতুন রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102