শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

খুনি হাসিনাসহ সকল আওয়ামী লীগের দোসরদের এই বাংলার মাটিতেই ফাঁসি হবে –অধ্যাপক শাহিনুর ইসলাম

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনাকে স্মরণ করে মঙ্গলবার বিকেলে কেরানীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে। আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় জিঞ্জিরার জনি টাওয়ার এলাকায় বিক্ষোভটি অনুষ্ঠিত হয়। এবং পরে কদমতলী গোলচত্বর এলাকায় এসে বিক্ষোভ মিছিলটি সমাপ্ত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা নায়েবে আমির অধ্যক্ষ মো. শাহিনুর ইসলামসহ জেলা ও থানা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। জামায়াত নেতাদের ভাষ্য অনুযায়ী, ২০০৬ সালের এ দিনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তাদের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। দিনটিকে তারা ‘কালো দিবস’ হিসেবে পালন করে আসছেন।
ঢাকা জেলা নায়েবে আমির অধ্যাপক শাহিনুর রহমান বলেন,“আজকের এই কালো দিবস আমাদের জাতির ইতিহাসে একটি বেদনাবিধুর দিন। ন্যায় ও সত্যের পথে যারা সংগ্রাম করেছেন, তাদের রক্ত ও ত্যাগকে আমরা কখনো বৃথা যেতে দেব না। অন্যায়, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ শুধু একটি কর্মসূচি নয়—এটি ন্যায়ের প্রতিষ্ঠার অঙ্গীকার।” তিনি আরও বলেন,আমাদের আমিরে জামায়াত বলেছেন, আমাদেরকে যদি একবার সুযোগ দেন এই দেশের ফ্যাসিবাদের অন্যায়-অত্যাচার কর্মকাণ্ডের সমস্ত শিকড় আমরা উপচে ফেলবো।“আমরা শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি। কিন্তু অন্যায়ের অন্ধকারে যারা দেশকে নিমজ্জিত করতে চায়, তাদের বিরুদ্ধে প্রতিটি মানুষকে সচেতন হতে হবে। কালো দিবস আমাদের স্মরণ করিয়ে দেয়—অন্যায়ের বিরুদ্ধে নীরব থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা।” তিনি আরও বলেন, শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের কবল থেকে বাংলাদেশকে মুক্ত করেছি। আমরা আর দ্বিতীয় কোন স্বৈরাচার, চাঁদাবাজ, দখলদার, সন্ত্রাসী দেখতে চাই না। বাংলাদেশ জামায়াতে ইসলাম ন্যায় প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে যাচ্ছে। খুনি হাসিনা সহ আওয়ামী লীগের দোসরদের এ বাংলার মাটিতেই ফাঁসি হবে ইনশাআল্লাহ। শেষে তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আহ্বান জানান,“আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সত্য, ন্যায় ও মানবতার পথে কাজ করি। আল্লাহর সন্তুষ্টিই আমাদের চূড়ান্ত লক্ষ্য, এবং সেই লক্ষ্য অর্জনে আমরা কখনো পিছিয়ে যাব না।”
এ বিক্ষোভ সমাবেশ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে দলীয় নেতাকর্মী ছাড়াও সহযোগী সংগঠনের সদস্য ও স্থানীয় বাসিন্দারা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102