শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

মধুবাগে গোল্ড কাপ ফুটবলের বর্ণাঢ্য ফাইনাল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণখান থানা ৪৮ নং ওয়ার্ডের মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘের আয়োজনে অনুষ্ঠিত হলো “মধুবাগ যুব সমাজ কল্যাণ সংঘ গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫”-এর বর্ণাঢ্য ফাইনাল ম্যাচ।

২৭ অক্টোবর রোজ সোমবার বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে মধুবাগ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দক্ষিণখানের হাজারো ফুটবলপ্রেমী দর্শক মাঠে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক জাতীয় ফুটবল দলের কিংবদন্তি খেলোয়াড় ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল হক।
প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব হাজী মোস্তফা জামান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।

টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক সদস্য ও ৪৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব আলী আকবর আলী।
পুরো আয়োজনের মূল উদ্যোগ ও পরিচালনায় ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় এবং দক্ষিণখানের কৃতি সন্তান সালাউদ্দিন রুবেল।

অনুষ্ঠানে দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়কবৃন্দ, আহবায়ক সদস্যবৃন্দ এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ—বিশেষ করে ৪৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল নেতা-কর্মী—সার্বিক সহযোগিতা ও শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। ফাইনাল ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি ছিল আনন্দ, উৎসব ও ঐক্যের এক অনন্য উদাহরণ, যা দক্ষিণখানের ক্রীড়াপ্রেমীদের মাঝে নতুন উদ্দীপনা ও উৎসাহ সৃষ্টি করেছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102