শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি : ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ এলাকা ৫০ নং ওয়ার্ডে আসন্ন কাউন্সিলর নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক ও সামাজিক অঙ্গন। এই ওয়ার্ডে একজন সৎ, দক্ষ ও জনগণের কাছে গ্রহণযোগ্য নেতৃত্বের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।

এলাকাবাসীর মতে, সম্রান্ত পরিবারের সন্তান, ভদ্র ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী আব্দুস সালাম সরকার একজন সুপরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন ব্যবসায়ীক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে নেতৃত্ব দিয়ে আসছেন। তার নেতৃত্বগুণ, সততা এবং মানুষের পাশে থাকার মানসিকতা ইতোমধ্যেই তাকে একটি শক্ত অবস্থানে নিয়ে এসেছে।

স্থানীয়রা জানান, মাদক ও সন্ত্রাসবিরোধী অবস্থানে আব্দুস সালাম সরকার সবসময় সোচ্চার। এলাকার যুবসমাজকে সঠিক পথে রাখতে তিনি নিয়মিত বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকেন। তার এই ভূমিকার কারণে তিনি ইতোমধ্যে তরুণদের মাঝে একজন অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন।
একাধিক বাসিন্দা বলেন, “আমরা এমন একজন কাউন্সিলর চাই, যিনি শুধু নির্বাচনের সময় নয়, বরং সবসময় মানুষের পাশে থাকবেন। আব্দুস সালাম সরকার ইতোমধ্যেই আমাদের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তাই আমরা তাকে আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে চাই।”

এছাড়াও এলাকার অবকাঠামো উন্নয়ন, নিরাপত্তা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করার ক্ষেত্রেও তার সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের বিশ্বাস, তিনি নির্বাচিত হলে ৫০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, নিরাপদ ও বাসযোগ্য এলাকায় রূপান্তর করতে সক্ষম হবেন।
সব মিলিয়ে, আব্দুস সালাম সরকারকে ঘিরে এলাকাবাসীর প্রত্যাশা ও সমর্থন দিন দিন বাড়ছে। এখন দেখার বিষয়, আসন্ন নির্বাচনে তিনি কতটা জনসমর্থনকে ভোটে রূপ দিতে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102