বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা কর্মকর্তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে কাজ করার আহ্বান নবনিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রীর মাহে রমজানকে স্বাগত জানিয়ে উত্তরায় জামায়াতের মিছিল অনুষ্ঠিত যাকাতের কিয়দংশ সরকারি যাকাত ফান্ডে দিন বিভাগীয় কমিশনার ময়মনসিংহ

বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা এলাকায় সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ কুয়েত মৈত্রী সরকারি হাসপাতাল-এর সামনে থেকে এ কর্মসূচির সূচনা হয়।

কর্মসূচির উদ্বোধন করেন জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমির মাহফুজুর রহমান, উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার সিটি কর্পোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রমজান মাসকে সামনে রেখে মশা নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে—এমন প্রত্যাশা ছিল। কিন্তু নগরবাসী এখনো মশার উপদ্রবে ভোগান্তিতে রয়েছেন। তিনি বলেন, “মশার কারণে মানুষ ইবাদত-বন্দেগিতেও সমস্যা অনুভব করছে। দ্রুত সময়ের মধ্যে সরকারকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, অতি দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তিনি মন্তব্য করেন।

উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উত্তরা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে।
নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102