শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, নির্বাচনের আগে দেওয়া তার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবেন। মহান আল্লাহর কাছে তিনি সেই তওফিক কামনা করেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তার এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি হতে দেওয়া হবে না। এ বিষয়ে তিনি নিজে এবং দলীয় সিনিয়র নেতৃবৃন্দ বিশেষভাবে নজর রাখছেন।

বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা ১১ নং সেক্টর খেলার মাঠ প্রাঙ্গণে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি ও উত্তরা পশ্চিম থানা আহ্বায়ক মোস্তফা কামাল হৃদয়।
ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর উত্তর শাখার যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আলহাজ মো. জামির হোসেন, সাবেক যুবদল নেতা শিমুল আহমেদ, ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ফিরোজ জামান, উত্তরা পশ্চিম থানা বিএনপির মো. আলাউদ্দিন আহমেদ, জাকির হোসেন, মুক্তিযুদ্ধা প্রজন্ম দলের জাহাঙ্গীর হোসেন, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের মো. হানিফ মিয়া, সেলিম হাওলাদার, মোশাররফ হোসেন, সাখাওয়াত হোসেন মুক্তার, তানজিম আহমেদ সোহাগ, মোজাম্মেল হোসেন সোহাগ, রুবেল আহমেদ প্রমুখ।
বক্তব্যে এমপি জাহাঙ্গীর হোসেন আরও বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার সবচেয়ে বড় শক্তি। এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও করে যাবেন। তিনি সকলকে পবিত্র মাহে রমজানের তাৎপর্য অনুধাবন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102