
মনির হোসেন জীবন : রাজধানী তুরাগ থানার ৫৩ নম্বর ওয়ার্ড দিয়াবাড়ি এলাকার সোনারগাঁও জনপথ রোডে “জলতরঙ্গ স্পটিং ক্লাব” এর উদ্যোগে “ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬” ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী দল (বিএনপি)র তুরাগ থানার আহ্বায়ক (ঢাকা মহানগর উত্তর) ও সাবেক ইউপি মেম্বার মো: আমান উল্লাহ ভূঁইয়া । পরে তিনি ফাইনাল খেলা শুভ উদ্বোধন করেন।
ঢাকা মহানগর উত্তর তুরাগ থানা বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ রিপন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ মোখলেছুর রহমান, আহ্বায়ক সদস্য, তুরাগ থানা বিএনপি,
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ মিন্নত আলী, সিনিয়র সহ সভাপতি,( ডিএনসিসি) ৫৩ নং ওয়ার্ড বিএনপি, তুরাগ থানা, ঢাকা মহানগর উত্তর ও মোঃ কবির হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড বিএনপি, ঢাকা মহানগর উত্তর।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা আমান উল্লাহ ভূঁইয়া বলেন, বর্তমান সমাজের মধ্যে খেলাধুলা বেশি বেশি প্রয়োজন রয়েছে । সমাজে মাদকাসক্ত, ছিনতাইকারী, ডাকাত, চুরি, নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডসহ মোবাইল আসক্ত থেকে তরুন সমাজ এবং তরুনীদের বাঁচাতে হলে বেশি বেশি খেলাধুলা ও বিনোদনের কোনো বিকল্প নেই।
তুরাগ থানা বিএনপির আহবায়ক বলেন, শিশু থেকে শুরু করে মেধাবী শিক্ষার্থী এবং তরুণরাই
দেশের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ। এসময় তিনি এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণা করেন এবং ১২ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সারা দিন ধানের শীষে ভোট চান।
উৎসব মুখর পরিবেশে “ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬” এর ফাইনাল খেলা দেখতে খেলার মাঠে এলাকাবাসী ও বিপুল পরিমাণ দর্শকের আগমন ঘটে। এই সময় তারা খেলা অনুভন করেছে। স্থানীয় ডিয়াবাড়ি এলাকাবাসী সুশীল সমাজের মানুষ গুলো বলছে- এধরনের কর্মসূচি বেশি বেশি একান্ত প্রয়োজন।
খেলা মাঠে সাধারণ জণগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, বিপুল পরিমাণ দর্শকরা উপস্থিত ছিলেন ।