রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

বিএনপি’কে ভোট দিলে মানুষ নিরাপদে থাকবে:নয়ন

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪(চরফ্যাশন-মনপুরা)আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদল সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,বিএনপির ক্ষমতা এলে ভেদাভেদ ভুলে সকল শ্রেণীর পেশার মানুষ নিরাপদে থাকবে। সন্ত্রাস,জুলুমকারী ও খাজাখোরদের স্থান এখনও নেই ভবিষৎতে দলে হবে না। ধানের শীষে তথা আমাকে ভোট দিয়ে বিজয় করলে মানুষ নিরাপদে, নির্বিগ্নে বসবাস করতে পারবে। গতকাল সোমবার (৯ফেব্রুয়ারী) উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত টিবি স্কুল মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য নয়ন এসব কথা বলেন।
শেষ নির্বাচনী জনসভা মানুষের ঢল দেখে কেন্দ্রীয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা দলমত নির্বিশেষে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের র্শীষে তথা আমাকে ভোট দেয়ার আহব্বান জানান। তিনি বলেন, বিএনপির সরকার গঠন করতে পারলে কৃষকের উন্নয়নে-কৃষক কার্ড করে দিব, যাতে কৃষক ন্যায্য মুল্যে ্আবার কখনো বিনামূল্যে সার ওষধ পাবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী শিশু এবং বৃদ্ধের জন্য কার্ড করে বিনাপয়সা চিকিৎসার ব্যবস্থা করা হবে। ভোলা টু বরিশাল এবং মজিবনগর টু পটুয়াখালী সেতু নির্মাণ করে সড়ক পথে যাতায়াতের ব্যবস্থা করা হবে।
উপজেলা বিএনপি সহসভাপতি কয়ছর আহম্মেদ কমলের সভাপতিত্বে ভোলা ৪আসনের এই প্রার্থী কেন্দ্রীয় যুবদল সম্পাদক নয়ন আরো বলেন, ঈমাম এবং খতিদের পাশাপাশি সম্মানিত ব্যক্তিদেরকে সম্মানিত ভাতা হিসেবে ফ্যামিলি কার্ড করে প্রতিমাসে ২থেকে আড়াই হাজার টাকা করে দেয়া হবে। আমি আপনাদের সন্তান,কারো ভাই হিসেবে কথা নয় বাস্তবে করব, না পারলে আপনাদের কাছে আর ভোট চাইতে যাব না। ওই সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি এড. বিলকিস জাহান শিরিন বক্তৃতা আগামী ১২ ফেব্রুয়ারী নুরুল ইসলাম নয়নতে ধানের শীষ মার্কা ভোট দিয়ে বিজয় করতে আহব্বান জানান।

ভোটারেরা বলেন, নয়ন ভাই একজন ভদ্র এবং সৎ লোক, ছোট বেলা থেকে অন্যায় নিজে করে না , অন্যকে প্রশ্রয় দেয়নি,তাকে এবার ভোট দিয়ে আমরা জয়যুক্ত করব।
সহ কেন্দ্রেীয় ও স্থানীয় বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102