শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‎চরফ্যাশনে নির্বাচনী প্রচারণায় জামায়াতের হামলায় বিএনপির ৮ নেতাকর্মী আহত

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৪ বার পড়া হয়েছে

মীর সাজু,‎চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মী আহত করার অভিযোগ পাওয়া গেছে।

‎বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন আহাম্মদপুর ইউনিয়নের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়ক গোলাম আখতার মঈন।

‎তিনি জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির মসজিদের সামনে যান। এসময় আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের নেতৃত্বে কাশেম মাওলানা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন হুজুর, মমিন হাজীসহ ৫০–৬০ জন নারী ও পুরুষ দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ ও চাপাতি নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্তত ৭–৮ জন নেতা-কর্মী আহত হন।

‎তিনি আরও জানান,গুরুতর আহতদের মধ্যে মো. জাহাঙ্গীরের মাথা ফেটে যায় এবং নিরব মিয়াজীর আঙুল, পা ও বুকে গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে আহতদের দুলারহাট হাসপাতালে নেওয়া হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়।

‎গোলাম আখতার মঈন অভিযোগে জানান, নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে জামায়াত পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানি চালাচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

‎ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.হোসেন মৌলভী, শাহে আলম বাবলু,  আওলাদ হোসেন ভূইয়া, যুবদলের সভাপতি নিরব সিকদার প্রমুখ।

‎অভিযোগের বিষয় জানতে আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানায়নি।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102