রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ কুড়িগ্রামে জনসভায় জামায়াতের আমির ডা. শফিকুল রহমান তাঁর বক্তব্যে আগামী দিনের বাংলাদেশকে একটি বৈষম্যমুক্ত এবং ন্যায়-ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। আজ বুধবার সকালে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

​উত্তরবঙ্গের উন্নয়ন ও স্থলবন্দর, উত্তরবঙ্গের অর্থনৈতিক স্থবিরতা কাটাতে কুড়িগ্রামের সোনাহাট, লালমনিরহাটের মোগলহাট এবং বুড়িমারীসহ অন্যান্য স্থলবন্দরগুলো পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানানো হয়। বক্তারা অভিযোগ করেন যে, ষড়যন্ত্রের কারণে এই বন্দরগুলো সঠিকভাবে চলছে না ​সীমান্ত সমস্যা ও পানি বণ্টন: ভারতের সাথে পানি বণ্টন এবং সীমান্তে সমস্যার বিষয়টি আলোচনায় উঠে আসে। বর্ষার সময় অতিরিক্ত পানি ছেড়ে দেওয়া এবং শুষ্ক মৌসুমে পানি আটকে রাখার ফলে যে মানবেতর পরিস্থিতির সৃষ্টি হয়, তার প্রতিবাদ জানানো হয় এবং ​সুষ্ঠু নির্বাচন ও জনমত: এবারের নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা সিসি ক্যামেরা ও কঠোর নজরদারির মাধ্যমে একটি স্বচ্ছ ও অবাধ নির্বাচনে রূপান্তরের আহ্বান জানানো হয়।

​ঐক্যবদ্ধ আন্দোলন ২৪-এর ছাত্র-জনতার আন্দোলনের চেতনাকে ধারণ করে দেশের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার এবং চাদাবাজমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

​আমীরে জামায়াত কুড়িগ্রামের জনসভা শেষ করে দ্রুত হেলিকপ্টার যোগে পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার জনসভায় যোগ দেন, যেখানে তিনি দেশের সার্বিক সংস্কার ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে দীর্ঘ বক্তব্য প্রদান করেন।

জনসভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাকসু ভিপি মোস্তাকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, রাজারহাট ও ফুলবাড়ী) আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্য জাতীয় নাগরিক পার্টির প্রার্থী আতিকুর রহমান, কুড়িগ্রাম-১ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী ও কুড়িগ্রাম-৪ আসনের জামায়াত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102