শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভোট গ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত প্রেস ব্রিফিং ও জনগণকে সচেতন করার লক্ষ্যে পথসভা

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, ২০২৬ ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ঈশ্বরগঞ্জ চরনিখলা উচ্চ বিদ্যালয়ে আজ ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার অনুষ্ঠিত হয়। এ সময় মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের নির্বাচন সংক্রান্ত ব্রিফিং দেন। এর পাশাপাশি সোহাগী ইউনিয়ন, সরিষা ইউনিয়ন ও আঠারবাড়ী বাজার মোড় নামক স্থানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক, ময়মনসিংহ, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর এক যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ হতে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলতে আহবান জানানো হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102