রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ব্যালটের মাধ্যমেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে: আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : ঢাকা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, দেশের জনগণ আর কোনো প্রহসনের নির্বাচন চায় না। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে প্রস্তুত।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া–মহল্লায় নির্বাচনী গণসংযোগকালে এসব কথা বলেন তিনি।
আমানউল্লাহ আমান বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসবে। জনগণের ভোটেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং একটি জবাবদিহিমূলক সরকার গঠিত হবে। তিনি আরও বলেন, দেশের বর্তমান সংকট থেকে উত্তরণে ব্যালটের মাধ্যমেই পরিবর্তন আনতে হবে।
নিজের সময়কার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আমান বলেন, কেরানীগঞ্জে বিদ্যুৎ সংযোগ, সড়ক ও একাধিক সেতু নির্মাণ করা হয়েছে। তিনি বুড়িগঙ্গার বাবুবাজার সেতু, ওয়াশপুর সেতু, হযরতপুরের আলিপুর সেতুসহ বিভিন্ন সড়ক ও ব্রিজ নির্মাণের কথা উল্লেখ করেন। এসব উন্নয়ন কার্যক্রমে এলাকার যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়ন হয়েছে বলে তিনি দাবি করেন।
নারী সমাজের ভূমিকার কথা উল্লেখ করে আমানউল্লাহ আমান বলেন, যারা পরিকল্পিতভাবে নারীদের সম্মানহানি করছে, তাদের বিরুদ্ধে নারী সমাজই রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমেই নারীরা এর উপযুক্ত জবাব দেবে। তিনি অভিযোগ করেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছে, যা নারী সমাজ কখনো মেনে নেবে না।
নির্বাচিত হলে ঢাকা-২ আসনকে সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি ও ভূমিদখলমুক্ত করার প্রতিশ্রুতি দেন বিএনপির এই প্রার্থী। পাশাপাশি এলাকাটিকে একটি আধুনিক ও শান্তিপূর্ণ শহর হিসেবে গড়ে তোলার আশ্বাসও দেন তিনি।
গণসংযোগকালে তিনি কেরানীগঞ্জবাসীর কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি, শামীম হাসান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক, হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক, ওয়ালিউল্লাহ সেলিম সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102