রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

“বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা করার জন্য” — এস এম জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : ঢাকা-১৮ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জাহাঙ্গীর বলেছেন, “বিএনপির জন্মই হয়েছে জনগণের সেবা ও কল্যাণের জন্য।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ চৌরাস্তা এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এ কথা বলেন।
প্রচারণার শুরুতে তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী কার্যক্রমের সূচনা হয়।
এস এম জাহাঙ্গীর বলেন, “১৯৯১ সালে ঢাকা-১৮ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এমপি থাকাকালে এ এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। পরবর্তীতে বিএনপির অন্যান্য প্রার্থীর সময়েও উন্নয়নের ধারাবাহিকতা ছিল। কিন্তু এরপর যারা ক্ষমতায় এসেছে, তারা এলাকায় উল্লেখযোগ্য কোনো উন্নয়ন করতে পারেনি। আগামীতে আপনারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, ইনশাল্লাহ ঢাকা-১৮ আসনের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।”
তিনি আরও বলেন, “বিএনপি সবসময় মানুষের পাশে থেকেছে, মানুষের কল্যাণেই কাজ করেছে। এই দলের রাজনীতির মূল লক্ষ্যই হলো জনগণের উপকার করা।”
নির্বাচনী প্রচারণাকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা।
প্রচারণার অংশ হিসেবে এস এম জাহাঙ্গীর এলাকার মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট ও দোয়া চান। তিনি মা-বোনদের সঙ্গে কথা বলেন এবং চায়ের দোকান, বাজার, ফুটপাত ও মুদি দোকানে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102