রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে : চরফ্যাশনে নুরুল ইসলাম নয়ন

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

মীর সাজু চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪ আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ধানের শীষ প্রতীকের পক্ষে সকলের কাছে ভোট চাওয়ার অনুরোধ জানিয়ে জন সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেছেন,’একটি রাজনৈতিক দলের লোকজন ধর্মের অপব্যাখ্যা দিয়ে নারী ভোটারদের বিভ্রান্ত করছে। তারা বাসাবাড়িতে গিয়ে তালিমের কথা বলে, নামাজ রোজার কথা বলে মা বোনদের কাছে ভোট চাচ্ছে।
অথচ ৭১ সালে ওদের কাছে মা-বোনদের কোন মূল্য ছিলো না। এরা কম বয়সি নারীদেরকে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছিল। এখন তারা হাঠাৎ করে অনুভব করলো আমাদের মা-বোনদের নাকি ওদের কাছে মূল্য আছে। ওরা আমাদের মা বোনদের মিথ্যা আশ্বাস দিয়ে বিভ্রান্ত করে ভোট নেওয়ার চেষ্টা করছে। একারণে পুরুষ ভোটারের পাশাপাশি প্রত্যেক মা বোনদের কাছেও আমাদেরকে ভোট চাইতে হবে। না হয় আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব।
সোমবার (২ ফেব্রুয়ারী) আবদুল্লাপুর ইউনিয়নের শিবারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশাল জনসমাবেশে তিনি এসব কথা বলেছেন।
সমাবেশে নুরুল ইসলাম নয়ন বলেন, ‘বেগম খালেদা জিয়া নারীদের শিক্ষার মান উন্নয়ন এবং নারীর জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন। এমনকি সন্তানদের নামের পাশে বাবার নাম ছিলো, বাবার নামের পাশাপাশি মায়ের নাম যুক্ত করেছেন তিনি।
নারীদের উদ্দেশ্য তিনি বলেন, ‘আপনারা অন্যায়ের প্রতিবাদ করবেন। নারীদের ইভটিজিংকারী এবং মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিবেন। আমি অপরাধীকে ছাড়াতে পুলিশকে ফোন করবো না। আমি আপনাদের পাশে থাকবো।’
চরফ্যাশন উপজেলা বিএনপি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপি’র নেতাকর্মীরা এ সমাবেশে উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102