রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ভোটাধিকার রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি–গয়েশ্বর চন্দ্র রায়

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা : গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ভোট দেওয়া নাগরিকের মৌলিক ও সাংবিধানিক অধিকার, যা কোনোভাবেই খর্ব করা যায় না।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা ইউনিয়নের জিনজিরা ঈদগা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতন্ত্র কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর সম্পত্তি নয়। এটি জনগণের সম্মিলিত শক্তি ও সচেতন অংশগ্রহণের ফল। একটি কার্যকর ও শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে জনগণকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাতে হবে।
তিনি আরও বলেন, ভোটাধিকার প্রয়োগের মাধ্যমেই জনগণ রাষ্ট্র পরিচালনায় তাদের মতামত প্রকাশের সুযোগ পায়। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই জনগণের প্রকৃত ইচ্ছা প্রতিফলিত হয়, যা গণতন্ত্রের মূল ভিত্তি।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেক হোসেন বাবু, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সভাপতি মাসুদ আলম স্বাধীন, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য রায়হান মিয়া।
জনসভায় যুবদল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102