রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‎মাঘ মাসেই মাথা গরম, চৈত্র আসলে কী করবেন—অন্যায়ের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ডা. শফিকুর রহমানের

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : মাঘ মাসেই যদি কারও মাথা গরম হয়ে যায়, তাহলে গরমকালে কী করবেন—এমন প্রশ্ন তুলে অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, অন্যায় করলে কাউকেই কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

‎রবিবার রাত ৮টায় রাজধানীর মিরপুরের ১৩ নম্বর ওয়ার্ডের পীরেরবাগ কাঁচা বাজার এলাকায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

‎ডা. শফিকুর রহমান বলেন, “এখন মাঘ মাস। এখনই যদি কারও ধৈর্য না থাকে, মাথা গরম হয়ে যায়, তাহলে সামনে আরও কঠিন সময়ে রাষ্ট্র পরিচালনা কীভাবে সম্ভব হবে? ধৈর্য ও সহনশীলতা ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যায় না।”

‎তিনি আরও বলেন, জনগণের জানমাল, সম্মান ও অধিকার রক্ষাই জামায়াতে ইসলামীর রাজনীতির মূল লক্ষ্য। যারা ক্ষমতার অপব্যবহার করে অন্যায়, দুর্নীতি ও জুলুমে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর বলেন, ইসলাম ন্যায়বিচার ও ইনসাফের শিক্ষা দেয়। এই নীতির আলোকে দেশ পরিচালিত হলে সমাজে শান্তি, শৃঙ্খলা ও সুবিচার প্রতিষ্ঠিত হবে।

‎নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, উত্তেজনা নয়—শালীনতা, দায়িত্বশীলতা ও ভদ্র আচরণের মাধ্যমে জনগণের কাছে রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে হবে। “আমাদের আচরণেই প্রমাণ হবে আমরা কেমন বাংলাদেশ গড়তে চাই। কথায় নয়, কাজে ন্যায় ও সততার পরিচয় দিতে হবে,”—জোর দিয়ে বলেন তিনি।

‎পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী সদস্য ডা. মোবারক হোসেন।
‎ এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মোহাম্মদ তসলিম, ডাকসুর সাবেক জিএস এস এম ফরহাদ, মিরপুর পূর্ব থানা জামায়াতে ইসলামীর আমীর শাহ আলম তুহিন, থানা সেক্রেটারি ওয়াহিদুল ইসলাম সাদীসহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি ও দায়িত্বশীল নেতৃবৃন্দ।

‎পথসভায় কয়েক হাজার নেতাকর্মী ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102