শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যের কমিটি গঠন, সহ-অর্থ সম্পাদক বদরুল আলম মজুমদার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে বিশিষ্ট ছড়াকার আবু সালেহ চেয়ারম্যান এবং সাংবাদিক নেতা জাহাঙ্গীর আলম প্রধান মহাসচিব নির্বাচিত হয়েছেন। সহ-অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তরা প্রেসক্লাবের সাবেক দুইবারের সভাপতি বদরুল আলম মজুমদার।

সম্প্রতি সংগঠনের এক সভায় কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সাংবাদিকদের পেশাগত অধিকার রক্ষা, গণমাধ্যমের স্বাধীনতা সুসংহত করা এবং দায়িত্বশীল সাংবাদিকতা চর্চা জোরদারে নতুন কমিটি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে।

চেয়ারম্যান আবু সালেহ সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত ব্যক্তিত্ব। মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান সাংবাদিক নেতৃত্বে সক্রিয় ভূমিকার জন্য সুপরিচিত। নেতারা আশা প্রকাশ করেন, তাদের অভিজ্ঞ নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, নৈতিকতা ও ঐক্য রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য সামনে রেখে নবগঠিত কমিটি সম্মিলিতভাবে কাজ করবে বলে জানানো হয়।

সংগঠনের পক্ষ থেকে সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102