রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

‎খুদে শিল্পীদের কল্পনার রঙে ‘সীমানার গল্প ২০২৬’—শুরু হলো দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৯১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : খুদে শিল্পীদের সৃজনশীলতা, কল্পনা ও স্বতন্ত্র ভাবনার প্রকাশ ঘটাতে দুই দিনব্যাপী চারু ও কারুশিল্প প্রদর্শনী ‘সীমানার গল্প ২০২৬’ শুরু হয়েছে। রং পেন্সিল একাডেমির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে ৩ থেকে ১৫ বছর বয়সী শিশু শিল্পীদের আঁকা চারু ও কারুশিল্প স্থান পেয়েছে।

‎প্রদর্শনীটি ৩০ ও ৩১ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা এবং শনিবার সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে প্রদর্শনী। আয়োজনের অংশ হিসেবে অংশগ্রহণকারী শিশুদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।

‎প্রদর্শনীর উদ্বোধন করেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট চিত্রশিল্পী হাশেম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,
‎“আমি আজ তোমাদের উপদেশ দিতে আসিনি, এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। দীর্ঘ বক্তৃতা নয়—শিশুদের স্বাধীনভাবে ভাবতে ও আঁকতে দিতে হবে।”

‎তিনি আরও বলেন, “দিকনির্দেশনার নামে শিশুদের ওপর চাপ দেওয়া ঠিক নয়। কারো মতো করে আঁকার প্রয়োজন নেই। নিজের ইচ্ছা ও অনুভূতি অনুযায়ী আঁকাই হলো প্রকৃত শিল্পচর্চা।”


‎অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করতে গিয়ে রং পেন্সিল একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী খোরশেদ আলম জীবন বলেন,
‎“আজ আমার জীবনের আনন্দের দিন, আবার ভয়েরও দিন। আনন্দের কারণ—আজ এখানে চার প্রজন্ম একত্রিত হয়েছে। আমার শিক্ষক অধ্যাপক আলাউদ্দিন আহমেদ ও সাবিত ওসমান স্যারের সামনে কথা বলতে গিয়ে আমি আবেগে আপ্লুত। আজকের দিনটি আমার জীবনের সেরা দিন।”
‎তিনি আরও বলেন, “আমি সব সময় কাজ করবো জেতার জন্য—এই কথাটি আমি শিশুদের শেখাতে চাই।”

‎অধ্যাপক চিত্রশিল্পী আলাউদ্দিন আহমেদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন,
‎“মোবাইল থেকে দূরে থাকবে এবং শিক্ষকদের শ্রদ্ধা করবে। যত বেশি শ্রদ্ধা করবে, তত বেশি জ্ঞান অর্জন করতে পারবে।”

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আহ্বায়ক চিত্রশিল্পী সাবিনা ইয়াসমিন, কো-অর্ডিনেটর (উত্তরা শাখা), রং পেন্সিল একাডেমি এবং বিশিষ্ট শিল্পী সাবিত ওসমান, সহযোগী অধ্যাপক, ইউডা ইউনিভার্সিটি চারুকলা অনুষদ।

‎আয়োজকরা জানান, শিশুদের সৃজনশীলতা ও স্বতন্ত্র চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102