রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ধানের শীষে ভোট দিবেন : এস এম জাহাঙ্গীর

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে করতে হবে। ধানের শীষে ভোট দিবেন। দেশে গণতন্ত্র এবং আপনাদের ভোটাধিকার টেকসই করতেই আগামী ১২ ফেব্রুয়ারী আপনারা সবাই ভোট কেন্দ্রে যাবেন।

পলাতক হাসিনার নির্বাচনগুলোতে আপনারা ভোট দিতে পারেন নাই। ১৪ সালের নির্বাচনে ১৫৪ আসনে বিনা ভোটে এমপি বানিয়েছে। ১৮ সালে আগের রাতে ব্যালটে সিল মেরে ক্ষমতায় বসেছে। ২৪ সালের নির্বাচনে নিজেদের লোক দিয়ে ডামি প্রার্থী সাজিয়ে ক্ষমতা দখলে রেখেছে।

আপনাদের ভোটাধিকার নিশ্চিত করতেই বিগত ১৭ বছর যাবত বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি। বর্তমানে একটি মহল ষড়যন্ত্র করতেছে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য। আপনারা সর্তক থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর খিলক্ষেত থানার ৪৩ নং ওয়ার্ড ডুমনী পাতিরা এলাকা থেকে ৮ম দিনে নির্বাচনের প্রচারণা ও গণসংযোগ শুরুর আগে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এস এম জাহাঙ্গীর হোসেন এসব কথা বলেন।

খিলক্ষেত থানা বিএনপি আহ্বায়ক ফজলুল হকের সভাপতিত্বে প্রচারণা ও গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, সেচ্ছাসেবক দল উত্তরের সহ সভাপতি মোস্তফা কামাল হৃদয়, খিলক্ষেত থানা বিএনপির সোহরাব খান স্বপন, জহির উদ্দিন বাবু, সেচ্ছাসেবক দলের আসাদুজ্জামান জিসান, তুষার আহমেদ, ইসমাইল হোসেন, উত্তরখান থানা বিএনপির রফিকুল ইসলাম, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মোঃ শাহ আলম, উত্তরা পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক মেসবাহ উদ্দিন খোকন, মোঃ আলাউদ্দিন, আলমগীর হোসেন শিশির, মোস্তফা সরকার সহ খিলক্ষেত বিমানবন্দর ভাটারা থানা সহ বিএনপি ও অংগসংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102