রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নির্বাচিত হলে চরফ্যাশনকে চাঁদাবাজি ও দখল এবং মাদক মুক্ত করা হবে:নুরুল ইসলাম নয়ন

মীর সাজু চরফ্যাশন (‎ভোলা) প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

মীর সাজু,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: ভোলা-৪ আসনের (চরফ্যাশন ও মনপুরা) বিএনপি দলীয় সংসদ সদস্য প্রার্থী, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন,১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে চরফ্যাশন ও মনপুরাকে মাদক ও চাঁদাবাজ মুক্ত করা হবে। সালিশের নামে যারা গ্রামের অসহায় লোকজনকে হয়রানি করেন তাদের বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে। চরফ্যাশন ও মনপুরার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, চরফ্যাশনের অবহেলিত জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে রাস্তাঘাট মসজিদ মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হবে। পাশাপাশি বিশুদ্ধ পানির টিউবওয়েল স্থাপন করা হবে। রবিবার(২৫ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আয়োজিত উঠান বৈঠক, পথসভায় নির্বাচনী প্রচারণায় তিনি এসব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন,আপনাদের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে প্রত্যেক পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেয়া হবে। যে কার্ডের মাধ্যমে আপনারা পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পাবেন, এছাড়াও স্বাস্থ্যসেবা নিশ্চিতে হ্যালথকার্ড দেয়া হবে যার মাধ্যমে সকল সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে স্বাস্থ্য সুবিধা নিতে পারবেন। এবং কৃষি কার্ডের মাধ্যমে বীজ সারসহ কৃষকরা বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করবেন। নুরুল ইসলাম নয়ন মাদক সেবনকারী ও বিক্রেতাদের উদ্দেশ্যে বলেন, মাদকের সঙ্গে জড়িতদের নির্বাচনের পূর্ব মুহুর্ত পর্যন্ত সংশোধনের সুযোগ দেয়া হলো। এসময়ের মধ্যেও সংশোধন না হলে তাদেরকে পুলিশে দেয়া হবে। তিনি অন্যের জমি দখলবাজ ও চাঁদাবাজ এবং মাদকসেবীসহ সালিশের নামে নিরিহ লোকজনকে যারা হয়রানি করে তাদের তালিকা দেয়ার জন্য ভোটারদের অনুরোধ দেন। এ সময় তিনি ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে এলাকার উন্নয়নে কাজ করার জন্য তাকে সুযোগ দেয়ার অনুরোধ জানান এবং ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার জন্য সকলের সহযোগীতা কামনা করেন। বিএনপির উপজেলা নেতৃবৃন্দ এবং ওসমানগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102