শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রে ফেরা সম্ভব: আমান উল্লাহ আমান

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারি, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা :গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই—এমন মন্তব্য করেছেন কেরানীগঞ্জের ঢাকা–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ আমান উল্লাহ আমান। তিনি বলেছেন, ভোটের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব এবং তাতে দেশের গণতান্ত্রিক ধারা পুনঃপ্রতিষ্ঠিত হবে।
আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের গোয়ালখালী এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই জনগণের মতামত সঠিকভাবে প্রতিফলিত করতে পারে। ভোটাধিকার নিশ্চিত হলে জনগণই ঠিক করবে দেশ কোন পথে এগোবে, কোনো শক্তিই জনগণের রায়কে দমিয়ে রাখতে পারবে না।
নির্বাচন ঘিরে সহিংসতার অভিযোগ তুলে তিনি বলেন, একটি পক্ষ গুপ্ত হামলা, গুলি ও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে অন্তর্বর্তী সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ মানুষ নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে দৃঢ় অবস্থানে রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিএনপির এই নেতা আরও বলেন, সারা দেশে তাঁর দলের পক্ষে জনসমর্থন বাড়ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তি রাষ্ট্রক্ষমতায় আসবে।
উন্নয়ন কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে আমান উল্লাহ আমান বলেন, তাঁর সময়ে কেরানীগঞ্জে একাধিক সেতু ও সড়ক নির্মাণ করা হয়েছে। তিনি বুড়িগঙ্গার বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর ব্রিজ ও হযরতপুরের আলিপুর ব্রিজসহ বিভিন্ন এলাকায় অবকাঠামো উন্নয়নের কথা উল্লেখ করেন। পাশাপাশি তিনি বলেন, এক সময় কেরানীগঞ্জের বহু এলাকায় বিদ্যুৎ ছিল না, বিএনপির শাসনামলেই সেখানে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হয়।
কেরানীগঞ্জকে আধুনিক, শান্তিপূর্ণ ও মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, বিএনপি নেতা মহিউদ্দিন মাহিন, শাক্তা ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন মন্টু, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, যুবদল নেতা মাসুদ রানাসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102