শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনে ৭জনের মনোনয়ন বৈধ ঘোষণা, ৫জনের বাতিল

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপি,জামায়াত,জাতীয়পার্টি,এল ডি পি, গণসংহতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, স্বতন্ত্রসহ মোট ১২ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।বিএনপি দলীয় মনোনয়ন না পেয়ে ৪জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে মানোনয়ন পত্র জমা করেন।

আজ রবিবার ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসারের সন্মেলন কক্ষে প্রার্থীতার যাচাই-বাছাই পর ৭জনের প্রার্থিতা বৈধ বলে ঘোষণা করা হয় অন্যদিকে ৫ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা ঘোষণা দেওয়া হয়।অবৈধ প্রার্থীদের মধ্য চারজনই স্বতন্ত্র প্রার্থী।

বৈধ প্রার্থীরা হচ্ছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ইসমাইল হোসেন সোহেল, বিএনপির মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান বাচ্চু, গণসংহতির শামসুল আলম, জাতীয় পার্টির আল আমীন সুহান,এল ডি পির মাহবুব মুর্শেদ,কমিউনিস্ট পার্টির সাইফুস সালেহীন,ইসলামী আন্দোলন বাংলাদেশের ক্বারী হাবিবুল্লাহ বেলালী।

অবৈধ প্রার্থী হিসেবে মনোনয়ন বাতিল বলে ঘোষিত হয়েছে তারা হলেন, স্বতন্ত্র মতিউর রহমান। তাঁর ১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি,সম্পদের হলফনামার তথ্য সঠিক পাওয়া যায়নি। স্বতন্ত্র- মুশফিকুর রহমান, ১ % ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি এবং অঙ্গিকার নামায় স্বাক্ষর নেই।স্বতন্ত্র-এবি সিদ্দিকুর রহমান , ঋণখেলাপী ও ১ % ভোটারের সমর্থন পাওয়া যায়নি।স্বতন্ত্র এডভোকেট আল ফাত্তাহ,১% ভোটারের সমর্থন পাওয়া যায়নি।স্বতন্ত্র- আলমগীর মাহমুদ আলম,১% ভোটারের সমর্থনের সত্যতা পাওয়া যায়নি।

রিটার্নিং অফিসার বলেছেন মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল করার সুযোগ রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102