শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা পশ্চিম থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার, মাদক উদ্ধার

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি : উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় মোট ১৭ জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) উত্তরা পশ্চিম থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে নিয়মিত মাদক মামলায় ১ জন, সিআর ওয়ারেন্টমূলে ১ জন এবং ডিএমপি অধ্যাদেশ আইনে বিভিন্ন অপরাধে ১৫ জনকে গ্রেফতার করা হয়।
মাদক মামলায় গ্রেফতারকৃত আসামি হলেন মো. আইনাল হক (৪৮)। এছাড়া সিআর ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয় মোঃ আরিফুল ইসলামকে (৪৩)। ডিএমপি অধ্যাদেশ আইনে গ্রেফতারকৃত ১৫ জন হলেন—ইমন হোসেন (২৫), সাকিবুল ইসলাম সুমন (২৬), মো. আলাল মিয়া (৩০), মো. শিমুল (২২), মো. শাকিল হোসেন নোমান (২৭), মো. তাওফিকুর রহমান (২৫), মো. রনি হায়দার মোল্লা (২৩), মোঃ তুরান ইসলাম (২২), স্বপন মিয়া (২৮), মোঃ কাউসার (২৭), মোঃ সোহেল হোসেন জুয়েল (২৮), মোঃ আলী হোসেন (৪৫), মোঃ শানু মিয়া (৪৫), মোঃ সুমন মিয়া (২০) ও মোঃ মিজু আহম্মেদ (২৬)।
অভিযানকালে পুলিশ ১৫ পুরিয়া গাঁজা, ৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২ পুরিয়া হেরোইন এবং ৩ বোতল মাদকজাত দ্রব্য উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত সকল আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে উত্তরা পশ্চিম থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102