
অরুণ কুমার সরকার চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”এই প্রতিবাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬ উপলক্ষে বাগেরহাটের চিতলমারী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় যৌথভাবে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
৩ জানুয়ারি ২০২৬ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা অফিসার রঞ্জন হালদারের (ভারপ্রাপ্ত) সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন ভাতাভোগী,সংবাদ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় অংশ গ্রহণকারীরা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সরকারি ও বেসরকারি ভুমিকা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত কার্যকারিতা সমাজসেবা সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।