রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

কেরানীগঞ্জে প্রতিবন্ধী ও হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার কেরানীগঞ্জ উপজেলার প্রতিবন্ধী ও হতদরিদ্র মানুষের শীতজনিত দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার হযরতপুর ইউনিয়নের কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিবন্ধী ব্যক্তি, অসহায় নারী, বয়স্ক ও হতদরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। তিনি কম্বল বিতরণকালে বলেন, শীত মৌসুমে সমাজের সুবিধাবঞ্চিত মানুষ সবচেয়ে বেশি কষ্টে পড়ে। তাদের কষ্ট লাঘবের লক্ষ্যেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
ইউএনও আরও বলেন, সরকার প্রতিবন্ধী ও হতদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। উপজেলা প্রশাসন ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। কেরানীগঞ্জ প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শাহীন আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন আক্কাস আলী মাদবর, খাইয়ের উদ্দিন, নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102