শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

সংবাদ ও সংস্কৃতির সেতুবন্ধনে বিশেষ স্বীকৃতি: ভিক্টোরি অ্যাওয়ার্ড পেলেন মামুনুর রশীদ রানা

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:সাহসী সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে চ্যানেল এস-এর প্রতিনিধি ও অভিনেতা মামুনুর রশীদ রানাকে বিজয় সম্মাননা হিসেবে ভিক্টোরি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (BMSS) এবং বাংলাদেশ সমাজ উন্নয়ন ফোরামের যৌথ উদ্যোগে গতকাল ২৫ ডিসেম্বর বিকাল ৪টায় রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচিকাঁচা অডিটোরিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ সম্মাননা প্রদান করা হয়। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (BMSS) মহাসচিব মো: ছগীর আহমেদ এর সার্বিক সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন।

এছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের বিচারপতি, গণমাধ্যমের শীর্ষ নেতৃবৃন্দ, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মাননা গ্রহণকালে মামুনুর রশীদ রানা বলেন, এই স্বীকৃতি আমার জন্য গর্বের এবং দায়িত্বের। সাংবাদিকতা ও সংস্কৃতির মাধ্যমে সমাজের পক্ষে কথা বলার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিল।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102