রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

১৭ বছর পর দেশে ফিরলেন তারেক রহমান বিমানবন্দরে জনসমাগম, ছিল কঠোর নিরাপত্তা

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :দীর্ঘ ১৭ বছর ৩ মাস ১৪ দিন পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমান থেকে নেমে জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান।

তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সকাল থেকেই বিমানবন্দর ও এর আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে থাকে। যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করায় অল্প সময়ের মধ্যেই বিমানবন্দর মহাসড়কে জনসমাগম দেখা যায়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।
বিমানবন্দরে নামার পর বুলেটপ্রুফ গাড়িতে করে তিনি ৮ নম্বর গেট দিয়ে বের হন। পথে পথে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তিনি।
তারেক রহমানের চলাচলকে ঘিরে নেয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা বলয়ে থেকে বহরটি পাহারা দেন।
প্রত্যাবর্তনের খবরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। দলের নেতারা মনে করছেন, তারেক রহমানের দেশে ফেরা জাতীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।
উল্লেখ্য, ২০০৭ সালের ১১ মার্চ সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেপ্তার হন তারেক রহমান। পরে তিনি মুক্তি পেলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে চিকিৎসার উদ্দেশ্যে পরিবারের সঙ্গে দেশের বাইরে চলে যান। এরপর দীর্ঘ সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেন।
১৭ বছর পর বিএনপির এই শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে রাজনৈতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102