
উত্তরা প্রতিনিধি : রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২১ জনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উত্তরা পশ্চিম থানার আওতাধীন বিভিন্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও মাদক মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা হয়। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—
মোঃ রাফি (২২), মোঃ আব্দুল্লাহ (২১), কাব্য রহমান (১৯), মোঃ আল আমিন (২৬), মোঃ আল আমিন ওরফে ডেঞ্জার আল আমিন (২৫), আবরার আবেদীন খান (২১), মোঃ আশরাফ আলী (২৬), মোঃ মাহিম দেওয়ান (১৯), মোঃ জনি (১৯), মোঃ আবুল হাসান (২০), মোঃ মামুন (৩৫), মোঃ পারভেজ (৩৩), মোঃ জিসান (২০), মোঃ মোশারফ হোসেন (২৭), রাবায়াত ইসলাম (২৩), মোঃ নাহিদ (২৬), মোঃ একরামুল হক স্মার্ট (২৬), সিজান (২০), তাসকিম খান (২১), মোঃ রিয়াদ খান (২১) এবং শ্রী অমূল্য রবী দাস (৪৫)।
অভিযানকালে গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ২৪ পুড়িয়া হেরোইন, ১ বোতল মদ, ৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং চুরি হওয়া LINNEX ব্র্যান্ডের ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।