শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

দক্ষিণ কেরানীগঞ্জে কেমিক্যালে ফল পাকানোর দায়ে জরিমানা, ফল জব্দ

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

আসিফ চৌধুরী, বিশেষ সংবাদদাতা ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ফলের আড়তে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ক ফল পাকানোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় কেমিক্যাল মিশিয়ে ফল বিক্রির দায়ে নয়জনকে জরিমানা করা হয়েছে এবং ক্ষতিকর রাসায়নিকযুক্ত ফল জব্দ করে বিনষ্ট করা হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুর ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে ‘কেমিক্যালে পাকছে ফল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
অভিযানকালে বিভিন্ন আড়তে গিয়ে দেখা যায়, বালতিভর্তি পানিতে অতিমাত্রায় ইথোফেন মিশিয়ে অপরিপক্ক কলাসহ নানা ধরনের ফল কৃত্রিমভাবে পাকানো হচ্ছে। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে একাধিক ব্যবসায়ী পালিয়ে যান। তবে এ সময় কেমিক্যাল মিশিয়ে ফল বিক্রির দায়ে একজন ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে আটক ব্যবসায়ী ও আড়তের ম্যানেজারসহ মোট নয়জনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কেমিক্যাল মেশানো ফল জব্দ করে তা ধ্বংস করা হয়। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম বন্ধে সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, কেরানীগঞ্জের ফলের আড়তে দীর্ঘদিন ধরেই বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে অপরিপক্ক কলা ও অন্যান্য ফল পাকানো হচ্ছে। এসব ফল খেয়ে অনেকেই অসুস্থ হচ্ছেন বলে অভিযোগ করেন তাঁরা। নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানান স্থানীয়রা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক বলেন, ফল পাকাতে অতিমাত্রায় রাসায়নিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। এসব ক্ষতিকর কেমিক্যাল মানবদেহে দীর্ঘমেয়াদি রোগের কারণ হতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের ফিল্ড অফিসার আলী আকবর সুহেল এবং কেরানীগঞ্জ থানার একাধিক পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102