শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

রাজারহাটে নৈশ্য প্রহরি হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে বিক্ষোভ সমাবেশ

রেজাউল হক, কুড়িগ্রাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ রাজারহাটে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির মেরিস অফিসের নৈশ্য প্রহরি তপন কুমার সরকারকে হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও থানার সামনে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী।

সোমবার রাজারহাট প্রেসক্লাবের সামন থেকে থানা অভিমুখে বিক্ষোভ মিছিলটি শুরু হয় । পরে থানার সামনে গিয়ে তা সমাবেশে রুপ নেয়। রাজারহাটের সর্বস্তরের জনগণের ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন,গণ সংগঠক খন্দকার আরিফ,সাংবাদিক প্রহলাদ মন্ডল সৈকত, ভুক্তভোগীর পুত্র মানিক সরকার, সাংবাদিক রতন রায় অর্ঘ্য,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক সুশীল সরকার সহ অনেকে।
বক্তারা আসামীদের দ্রুত গ্রেফতারের জন্য ৪৮ ঘন্টার সময়সীমা বেধে দেন। অন্যথায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেয়া হবে বলে জানান।

উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর রাতে অফিসে কর্তব্যরত অবস্থায় রাজারহাটে আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির মেরিস অফিসের নৈশ্য প্রহরী তপন কুমার সরকারকে হত্যা করে দূবৃত্তরা ৩৪ লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায় ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102