শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি:ঢাকা-১৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

রোববার (২১ ডিসেম্বর ২০২৫) থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

আলহাজ্ব আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি এবং একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসন কমিটির সদস্য মুফতি আব্দুল কুদ্দুস রশীদি, মিজানুর রহমান, গাজী সালাহউদ্দিন, আবু সিয়াম, মুস্তাফিজুর রহমানসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।

এ সময় আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, “ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করতে আগ্রহী হয়েছি। জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে সংসদে গিয়ে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করব।”
তিনি আরও বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণের রাজনীতি করে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।

মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102