শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

প্রজাপতি ফাউন্ডেশন উদ্যোক্তা অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৮০ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক :“একজন উদ্যোক্তার মৌলিক অধিকার” শীর্ষক আলোচনা সভা ও প্রজাপতি ফাউন্ডেশন উদ্যোক্তা অ্যাওয়ার্ড ২০২৫ উপলক্ষে এক বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেলিনা চৌধুরী, চেয়ারম্যান, নাবিহা এক্সপ্রেস। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখ্ত (তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক, প্রতিষ্ঠাতা উপাচার্য, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ; লায়ন মির্জা মাসুদুর রহমান, আহ্বায়ক, নাসিব সংস্কার কমিটি; মোস্তাফির রহমান, সাবেক উপাচার্য, কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল; কবি মনিরুল ইসলাম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, উইজডম স্কুল অ্যান্ড কলেজ; এটিএম ফারুক আহম্মেদ, পুলিশ সুপার, কবি ও কথাসাহিত্যিক; হিলারিউস কস্তা, সিইও, গ্লোবাল ভিলেজ একাডেমি; এ কে এম আবু হানিফ হৃদয়, চেয়ারম্যান, শিশু ও পরিবেশ উন্নয়ন সংস্থা ও সম্পাদক-প্রকাশক, ডেইলি বাংলা চোখ; কবি মুহাম্মদ মাসুম বিল্লাহ, চেয়ারম্যান, ভিন্নমাত্রা রিসার্চ সেন্টার এবং অ্যাডভোকেট শাহিদা রহমান রিংকু, আইনজীবী ও সমাজসেবক।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, “আগামী দিন হবে লিঙ্গ বৈষম্যমুক্ত বাংলাদেশ। প্রজাপতি ফাউন্ডেশন এমন উদ্যোক্তা তৈরি করছে, যারা স্বেচ্ছায় নারীর প্রাপ্য সম্মান ও অবস্থান নিশ্চিত করবে।”
প্রজাপতি ফাউন্ডেশনের মহাসচিব শাহিদা পারভীন রত্না ও সাংগঠনিক সম্পাদক সুষমা–এর সঞ্চালনায় এ বছর অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— তাজ ফারজানা আফরোজা (সহ-সভাপতি, ওয়েলফেয়ার পরিষদ), মির্জা নিলুফার জাহান, লিমিয়া সরকার সিমি, মাহমুদা খাতুন শিখা (শিক্ষক, ঢাকা বয়েজ অ্যান্ড গার্লস কলেজ), শাহনাজ পলি (সাংবাদিক, দৈনিক দেশ রূপান্তর), রাণী (নারী উদ্যোক্তা), খালেদা আক্তার রত্না (চেয়ারম্যান, ফেস্টিভিটি ফেস্ট), মিসেস ময়না (চেয়ারম্যান, মৌ-ফ্যাশন), রুখসানা (রন্ধনশিল্পী), সুমাইয়া আশা (নারী উদ্যোক্তা), মো. মফিদুল ইসলাম সরকার। এছাড়া ভাষাসৈনিক ছালেহা বেগম-কে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানটি উদ্যোক্তা সমাজে অনুপ্রেরণা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102