রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

উত্তরা পূর্ব থানা জামায়াতে ইসলামী’র মহান বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব থানার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় মহান মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার তাৎপর্য ও সমকালীন জাতীয় দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন থানা সেক্রেটারী আতিক হাসান রুবেল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আশরাফুল হক।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আশরাফুল হক বলেন, মহান বিজয় দিবস আমাদের জন্য গৌরব ও আত্মত্যাগের স্মারক। এ দিনে জাতি নতুন করে শপথ নেয় একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরার অন্যতম সদস্য ও উত্তরা পূর্ব জোন পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন। তিনি বলেন, মহান বিজয় দিবস কেবল একটি দিবস নয়, এটি আমাদের দায়িত্ব ও কর্তব্যের স্মারক। দেশকে সঠিক পথে এগিয়ে নিতে নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধের চর্চা জরুরি বলে তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগরী মজলিশে শূরা সদস্য ও উত্তরা পশ্চিম জোনের সহকারী পরিচালক মাহবুব আলম। তিনি বলেন, বিজয়ের চেতনাকে ধারণ করে সমাজে ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন থানা নায়েবে আমীর সুলতান আহাম্মদ, থানা কর্মপরিষদ সদস্য হামিদুল হক, জাহাঙ্গীর হোসেন, আব্দুল্লাহ আল মুজাহিদসহ স্থানীয় থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102