রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে উত্তরায় মশাল মিছিল

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি: জুলাই যোদ্ধাদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর উত্তরায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় উত্তরা ৬ নম্বর সেক্টর পাবলিক স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে হাউজ বিল্ডিং এলাকা ঘুরে বিএনএস এলাকায় এসে শেষ হয়।

মশাল মিছিলে জুলাই রেভেলসের প্রধান সংগঠক সাইফুল ইসলাম কাজলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সাইফুল ইসলাম কাজল অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর উত্তরা পশ্চিম থানা শ্রমিক লীগের নেতা আলতাফের নেতৃত্বে জুলাই রেভেলসের অস্থায়ী কার্যালয়ে এসে জুলাই যোদ্ধাদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এ হামলায় জুলাই যোদ্ধা রেদোয়ানসহ একাধিক ব্যক্তি আহত হন।

তিনি বলেন, “জুলাই যুদ্ধের পরও আওয়ামী লীগের প্রেতাত্মারা কীভাবে সংগঠনের কার্যালয়ে হামলা চালানোর সাহস পায়—এটি অত্যন্ত উদ্বেগজনক। এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

মিছিল থেকে বক্তারা আহতদের দ্রুত চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে হামলাকারীদের বিরুদ্ধে অবিলম্বে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে কেউ পার পাবে না। জুলাই যোদ্ধাদের ওপর হামলা মানেই গণতান্ত্রিক চেতনার ওপর আঘাত।

মশাল মিছিলে ২৪ জুলাই যোদ্ধা সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন এবং শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ন্যায়বিচারের দাবি তুলে ধরেন।

আয়োজকরা জানান, হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102