রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কেরানীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা, মাদক ও সন্ত্রাস নির্মূলে সম্মিলিত উদ্যোগের আহ্বান– আমান উল্লাহ আমান উত্তরা পূর্বে কোরআন অধ্যয়ন প্রতিযোগিতার চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৫০ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসেবে আব্দুস সালাম সরকারকে দেখতে চায় এলাকাবাসী নাঙ্গলকোট কমিউনিটি ক্লাবের আত্মপ্রকাশে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত উত্তরায় শিল্পী সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত ইউএস-বাংলা এয়ারলাইন্সের পাইলট ও ক্রু উদ্ধারে সর্বোচ্চ পেশাদারিত্ব বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে উত্তরা এলাকায় মশক নিধন কর্মসূচির উদ্বোধন আমার প্রতিটি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করবো— এস এম জাহাঙ্গীর হোসেন এমপি মহান শহীদ দিবসে উত্তরা পশ্চিম থানায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হাজী সাইদ ল্যাবরেটরি স্কুলে দুই দিনব্যাপী একুশের বইমেলা ও সুন্দর হস্ত লিখন প্রতিযোগিতা

ঢাকা-১৮ আসনে খেলাফত মজলিস প্রার্থী সাইফ উদ্দিন আহমদের নির্বাচনী গণমিছিল আয়োজন

উত্তরা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

উত্তরা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস মনোনীত ঢাকা-১৮ আসনের প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকারের উদ্যোগে আজ ৫ ডিসেম্বর, শুক্রবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সকালে উত্তরা আজমপুর এলাকায় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের উপস্থিতিতে গণমিছিলটি শুরু হয়।

গণমিছিলটি আজমপুর থেকে যাত্রা শুরু করে পর্যায়ক্রমে উত্তরা ৪ নম্বর সেক্টর, কসাইবাড়ী, মোল্লারটেক, প্রেমবাগান, মুক্তিযোদ্ধা রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পুরো পথজুড়ে দলীয় নেতাকর্মী, সমর্থক, স্থানীয় বাসিন্দা এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। মিছিলের শ্লোগানে উঠে আসে দেশের শান্তি–শৃঙ্খলা, ন্যায়বিচার, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ের আহ্বান।

অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার গণমিছিলে নেতৃত্ব দেন। তিনি পথসভায় বলেন, “ঢাকা-১৮ এর মানুষের ন্যায্য অধিকার আদায়ে এবং এলাকার উন্নয়ন নিশ্চিত করতে আমাকে সুযোগ দিন। আপনাদের সেবা করাই হবে আমার প্রধান দায়িত্ব।” তিনি আরও বলেন, যুব সমাজের কর্মসংস্থান, নৈতিক শিক্ষার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন এবং বস্তিবাসীর পুনর্বাসন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

গণমিছিল শেষে আজমপুর কাঁচাবাজার এলাকায় এক সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সেখানে বক্তব্য রাখেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, দেশের সংকটময় মুহূর্তে জনগণ পরিবর্তন ও ন্যায়পরায়ণ নেতৃত্ব চান, আর সে নেতৃত্ব দিতে পারেন অধ্যাপক সাইফ উদ্দিন আহমদ খন্দকার।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে সাধারণ মানুষের ভোগান্তি বেড়েছে। তাই আগামী নির্বাচনে একটি সৎ, যোগ্য ও জনমুখী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য জনগণের সহযোগিতা প্রয়োজন বলে তারা উল্লেখ করেন।

স্থানীয় সমর্থকরা মনে করছেন, খেলাফত মজলিসের এই গণমিছিল নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। বিস্তৃত পথজুড়ে মানুষের উপস্থিতি দেখে তারা আশা করছেন—ঢাকা-১৮ আসনে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102